সেবা সহজীকরণ ও জনগনের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মঈনুল হক এর সভাপতিত্বে তালমা ইউনিয়ন পরিষদে মঙ্গলবার (১১এপ্রিল)সকাল সাড়ে ১১ টায় নগরকান্দা উপজেলা ব্যবসায়ীদের মাঝে অন দ্যা স্পট ডিলিং লাইসেন্স বিতরন করা হয়।
লাইসেন্স বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মনিরুজ্জামান সরদার, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব বিপুল চন্দ্র দাস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা থানা অফিসার্স ইনচার্জ মোঃ মিরাজ হোসেন,তালমা ইউনিয়ন চেয়ারম্যান কামাল হোসেন মিয়া সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ০৫ জন ব্যবসায়ীদের মধ্যে স্পট ডিলিং লাইসেন্স বিতরণ করেন এবং পর্যায়ক্রমে বাকি ব্যবসায়ীদের মধ্যে লাইসেন্স বিতরণ করা হবে বলে জানা যায়।