ঢাকার ধামরাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মোঃ বিল্লাল হোসেন ওরফে বিল্লু (৩৬), নামের এক মাদক কারবারি আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার নিকট হতে ১কেজি ৫০০ গ্রাম গাজা জব্দ করা হয়।
মঙ্গলবার (২১মার্চ) দুপুরে নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।
এর আগে সোমবার (২০ মার্চ) সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় ধামরাই থানাধীন বাটুলিয়া এলাকা হইতে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ বিল্লাল হোসেন ওরফে বিল্লু ঢাকা জেলার ধামরাই থানাধীন ঝাউবাধা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে,
ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে,ধামরাই থানাধীন বাটুলিয়া এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদে ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে ধামরাই থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।