
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ হবিবার মন্ডল (৫৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (তারিখ) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানের সার্বিক নির্দেশনায় এসআই মহাসিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় কালাচাঁদ মন্ডলের বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে হবিবার মন্ডলকে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে হবিবার মন্ডলকে গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, শনিবার আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূল এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় দৌলতপুর থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।