
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া গ্রামে জাকের পাটির উদ্যোগে এক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) বিকেল ৩টার সময় অনুষ্ঠিত এ জনসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাকের পাটির সভাপতি ও টিম প্রধান মোঃ রওশন আলী মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাকের পাটির সাধারণ সম্পাদক ও যুগ্ম টিম প্রধান মোঃ মেহেদী হাসান মাসুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাকের পাটি ছাত্র ফ্রন্ট কুষ্টিয়া জেলা সভাপতি মোঃ আরাফাত হোসেন জনি, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট কুষ্টিয়া জেলা সভাপতি শিপন, টিম সদস্য মোঃ কনক, ফরিদ আহমেদ, আশিকুর ইসলাম ও আসাদুজ্জামান উতফল।
সভাপতিত্ব করেন দৌলতপুর থানা জাকের পাটির সভাপতি মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জাকের পাটির অসংখ্য নেতা-কর্মী অংশ নেন।