
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে ৩টি হতদরিদ্র পরিবার। এতে তিনজনের ৩ টি গোয়াল ঘর, ৩টি রান্না ঘরসহ ১টি গবাদি পশু পুড়ে ভস্মিভূত হয়েছে।
গত শুক্রবার (১৮ আগস্ট) দিবাগত রাত সোয়া ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানাযায় পদ্মা পাড়ের অধিকাংশ গ্রাম বিলীন হয়ে যাওয়ায় মানুষ বিভিন্ন জায়গায় বসবাস শুরু করে। নদীভাঙা কিছু মানুষ একত্রিত হয়ে আবার এই পদ্মা পাড়ে অন্যের জমি লীজ নিয়ে বসবাস শুরু করে। এখানকার সবাই হতদরিদ্র হওয়ায় তারা দৌলতদিয়া ঘাটে বিভিন্ন ব্যাবসা বানিজ্য করে সংসার চালান। গত শুক্রবার (১৮ আগস্ট) রাতে রান্না ঘরের চুলার আগুন থেকে সুত্রপাত হয়ে মান্নান শেখ, আমির খান, আরশাদ আলী'র বসত ঘরসহ সব কিছু পুরে ছাই হয়ে যায়।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশনের টিম লিডার মো. সাবেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সোয়া ৯টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি দল নিয়ে ঘটনা স্থলে গিয়ে দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।