
রাজবাড়ীর গোয়ালন্দে ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর পাশে অবস্হিত গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠে রোববার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র ও পায়াক্ট নামক দুইটি বেসরকারী সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
পায়াক্ট বাংলাদেশ এর ম্যানেজার মজিবর রহমান জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএম ও) ডা: শরিফুল ইসলাম।
দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ফিল্ড অ্যানিমেটর মো. সাজ্জাদ হোসেনর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যাবস্থাপক (ম্যানেজার) জুলফিকার আলী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কুমার বিশ্বাস, ডাঃ মো. নাজমুল হক, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, মুক্তি মহিলা সমিতির প্রজেক্ট ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, পায়াক্ট বাংলাদেশ সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর শেখ রাজীব প্রমূখ।
র্যালি ও আলোচনা সভা শেষে যৌনকর্মীদের মাঝে এইডস ও যৌনরোগ বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
ছবি সংযুক্ত: গোয়ালন্দের দৌলতদিয়ায় বিশ্ব এইডস দিবস উপলক্ষে রবিবার র্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।