
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলমান ভাই-বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা ও রমজানুল মোবারকবাদ জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি'র সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও সিলেটের কৃতি সন্তান, বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী, সমাজসেবক ও সাবেক ছাত্র নেতা এম আরিফ আহমেদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান— পবিত্র রমজান মাস আমাদের জন্য রহমত,মাগফিরাত ও নাজাতের বার্তা বয়ে আনে। আল্লাহ তায়ালা আমাদের সকলকে এই মাসের ফজিলত ও বরকত লাভ করার তাওফিক দান করুক। আমাদের যেন এই মাসে বেশি বেশি ইবাদত, তেলাওয়াত, দান-সদকা ও অন্যান্য সৎকর্মের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করার সুযোগ হয়।
তিনি আরো জানান— আসুন, আমরা সবাই এই মাসে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হই,গরিব-দুঃখী ও অভাবগ্রস্তদের পাশে দাঁড়াই এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদান রাখি। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক এবং আমাদের রোজা, ইবাদত ও প্রার্থনা কবুল করুক।