
দেবহাটা উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম শুরু হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব পাল, উপসহকারী কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এই কার্যক্রমে ৯০০ কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি পটাশ সার বিতরণ করা হচ্ছে।