
খুলনার কয়রায় দারুল হিকমা মডেল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১ টায় দারুল হিকমা মডেল মাদ্রাসা প্রাঙ্গনে, আয়োজিত ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, দারুল হিকমা মডেল মাদ্রাসার সুপার মাওলানা ওবায়দুল্লাহ ও গোবরা দাখিল মাদ্রাসার শিক্ষক মিসবাহ উদ্দিনের সঞ্চালনায়, এ ফলাফল বিতরণী অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমীর ও কয়রা সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা মিজানুর রহমান, কয়রা কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ওলিউল্লাহ, ঘুগরাকাটি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা সুজা উদ্দীন, কয়রা উত্তরচক কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ এমদাদুল হক, কয়রা সরকারি মহিলা কলেজের প্রভাষক রেজাউল করিম, হাজী আব্দুল গনি, মাদ্রাসার পরিচালক আবু সাঈদ প্রমুখ।
এ-সময় মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, অভিভাবক, সুধীজন সকলে উপস্থিত ছিলেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে থেকে বিভিন্ন ইসলামিক পাঠ ও প্রদর্শনী দেখান
অনুষ্ঠানের আলোচনা শেষে, কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা, প্রতিষ্ঠানের মনোরম পরিবেশে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করেন মাদ্রাসার সুপার ওবায়দুল্লাহ।