
প্রতিনিয়ত শোষণ ও নির্যাতিত হচ্ছে এক শ্রেণীর মানুষ, সমাজে যারা ধনী ব্যক্তি তারা গরিব দুঃখীদের জমি দখল করে আসছেন।
এরকম একটি ঘটনা ঘটে রুপসা উপজেলার ৫ নং ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামে। দীর্ঘদিন ধরে পিতা মৃতঃ রইজ উদ্দীন শেখ এর ছেলে লুৎফর রহমানের পৈত্রিক বসতভিটা আলাইপুর মৌজা 'বিআরএস' ১৩৭৯ খতিয়ানের ৫০০১ দাগের ৩৭.৫০ শতকের ৯ শতক জমি কোন কাগজ ছাড়াই দীর্ঘদিন ধরে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুস আলী শিকদার জবর দখল করে রাখছিলেন।
অত্র ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার সাহেব আলী শেখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিক মিলে কয়েক দফায় বসাবসি করেও কোন সমাধান করতে পারেনি।
এরপর গত ৩০ জুন'২০২৪ সকাল ১০ ঘটিকায় উভয় পক্ষ বসাবসি করে " দলিল যার জমি তার "এই কথার বাস্তবায়নে'।
তখন সাবেক চেয়ারম্যানের পক্ষ থেকে বসাবাসির সময় পরিবর্তনের কথা বলে দ্বিতীয় পক্ষ লুৎফর রহমান শেখ এর পরিবার পঞ্চম বারের মত বসবাসিতে রাজি হন এবং শনিবার ৬ জুলাই ২০২৪ নতুন তারিখ ধার্য করেন। এরই ধারাবাহিকতায় আজ শনিবার ৬ জুলাই ২০২৪ এর সকাল ১১টার দিকে দুই পক্ষের উপস্থিতিতে মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তি কাগজ পত্র দেখেন ও আলোচনা করেন একপর্যায়ে প্রথম পক্ষ লুৎফর রহমান শেখ এর সঠিক এবং তার কাগজপত্র বৈধ হিসাবে প্রমাণ পাওয়া যায়। অপরদিকে দ্বিতীয় পক্ষ সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস আলী শিকদার বৈধ কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস আলী শিকদার মোঃ সাহেব আলী সহ সভায় সকলের উপস্থিতিতে বলেন যে আমি আগে জানতাম না যে আমার কাগজ পত্র সঠিক নয়, আর এখন দেখলাম লুৎফর রহমান শেখের পৈএিক বসতভিটার জমির কাগজ পত্র সঠিক ও বৈধ তাই আমি স্বইচ্ছায় জমির দখল থেকে সরে গেলাম। লুৎফর রহমান শেখ তার জমি নিতে পারে এ ব্যাপারে আমার আর কোন আপত্তি নাই।
পরে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহেব আলী শেখ এবং সাংবাদিক মহল এবং সুধীজন লুৎফর রহমানের পক্ষে রায় দেন এবং ইউপি সদস্য মোঃ সাহেব আলী নিজে দাড়িয়ে থেকে লুৎফর রহমান শেখ কে তার ৯ শতক জমি বুঝে দেন। দীর্ঘদিন পরে পরিবারের মধ্যে শান্তির ছোঁয়া লেগেছে, এতে এলাকাবাসী মেম্বার সহ সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান