
চিতলমারীতে তিব্র শীত ও সকাল থেকে গুঁড়িঘুঁড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েক দিনে সূর্য্যর দেখা পাওয়া যায়নি। বেড়েছে হাড়কাঁপানো শীতের তীব্রতা।
শীত আর শৈত্যপ্রবাহের সাথে ঘুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। দিনে সূর্য্যরে দেখা মিলছেনা, হিমেল হাওয়া বইছে, রাতে পড়ছে ঘন কুয়াশা। শীতের দাপটে কাবু হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ, সড়কে দিনের বেলায় হেডলাইন জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
শৈত্যপ্রবাহের তীব্র শীতে যবুথবু হয়ে পড়েছে গবাদি পশুসহ প্রণীকুল। লোকজন দিনের বেলায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে। সর্দি-কাশি,শাসকষ্টসহ ঠান্ডাজনিক রোগ বেড়েছে।
এদিকে চিতলমারী উপজেলা প্রশাসন ৭টি ইউনিয়নে ৩ হাজার ৮৪০টি কম্বল বিতরণ করা হয়েছে। বলে জানালেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস ।