
ময়মনসিংহের তারাকান্দায় (ময়মনসিংহ-নেত্রকোনা) আঞ্চলিক সড়কে ট্রাক ও মাহিন্দ্র ট্রলির সংঘর্ষে দুই ইটভাটা শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।নিহতরা হলেন -হালুয়াঘাট উপজেলার কুতিকুড়া গ্রামের রাজিব মিয়া (২৫) ও কুরুয়াপাড়া গ্রামের আবুল কাশেমের পুত্র সাব্বির হোসেন (১৫)।
ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক সড়কের খিচা(ভান্ডারীর মোড়)নামক স্থানে।
তারাকান্দা থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১ টার সময় ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি ইট ভর্তি মাহিন্দ্র ট্রলিকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ট্রলিটি উল্টে গেলে ইটের নিচে চাপাপড়ে ঐ দুই ইটভাটা শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা পুলিশের এসআই আব্দুল মালেক জানান,নিহতদের মরদেহ উদ্ধার করে রাতেই শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।এই ঘটনায় ঘাতক ট্রাকটি(ঢাকা মেট্রো: ট- ১৫৬৩৫৪) আটক করা হয়েছে।এর চালক পালিয়ে গেছে।তাকে আটক করা সম্ভব হয়নি।