জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ১৪টি ইউনিয়নে বিনামূল্যে গরীব অসহায় দুঃস্থ তিনশত ৫০ জন নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে খুলনার ডুমুরিয়ার কালীবাড়ি মোড় চত্তরে ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের মোট ৩৫০ জন গরীব অসহায় দুঃস্থ নারীদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান খান শাকুর উদ্দিনের সভাপতিত্বে ও ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসফার হোসেন জোয়ার্দ্দারের সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খোকন। এ সময় উপস্থিত ছিলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা- ৫ সংসদীয় আসন ডুমুরিয়া-ফুলতলা থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী,ফুলতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান, দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু,আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।