
খুলনার ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন'র উদ্যোগে
উপজেলার অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন।
বৃহস্পতিবার ২৯মে সকাল সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে,২০ জন অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।তাছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে ৪০ টি বাইসাইকেল,ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্হ অসহায় ২৫ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন, বিতরণ করা হয়েছে।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন,প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব সামগ্রী বিতরণ করেন।
এ সময় ডুমুরিয়া উপজেলা সমাজ সেবা অফিসার সুব্রত কুমার বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম শিক্ষক, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।