
খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার বালিয়াখালি নতুন রাস্তা নামক স্থানে বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এ্যম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স যাত্রী তাসলিমা বেগম ময়না (৩৫), নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
তাসলিমা বেগম ময়না সাতক্ষীরা জেলার কালিগঞ্জ
উপজেলার মৌতলা গ্রামের শরিফুল মোল্যার স্ত্রী।
এ সময়ে আহত হয়ে ৩ পথচারীসহ অন্তত
৬ জন।আহতরা হলো নিহতের স্বামী শরিফুল মোল্যা,তার বড়ভাই রিয়াজুল ইসলাম,ভাগ্নে আঃ সালাম বালিখালী এলাকার পথচারী লাভলী, মর্জিনা ও হাসিনা।
জানা যায় অসুস্থ মোঃ আরিফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্যে অ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা থেকে খুলনায় নিয়ে যাচ্ছিল স্বজনরা। রোগীবাহি অ্যাম্বুলেন্স খুলনা -সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার বালিয়াখালী নামক স্থানে পৌছালে অজ্ঞাতনামা একটি গাড়ি পিছন থেকে এ্যামবুলেন্সটিকে ধাক্কা দিলে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে এ দু্র্ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স চালক পলাতক রয়েছে।
খবর পেয়ে চুকনগরস্থ খর্ণীয়া হাইওয়ে থানা পুলিশ ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে এবং নিহত তাসলিমা বেগম ময়নার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এই সংক্রান্তে বিষয়ে খর্ণীয়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ফজলুল করিম জানান অ্যাম্বুলেন্স চালক পালতক,দুঘটনায় তাসলিমা বেগম ময়না নামের
এক নারীর ঘটনাস্থলে মৃত্যু হয়। তাছাড়াও পথচারী সহ ৬ জন আহত হয়, এই বিষয়ে থানায় আইনানুগ ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।