
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের সুবিধার্থে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (১৬ মে) যাত্রীরা ২৬ মে’র ট্রেনযাত্রার টিকিট সংগ্রহ করতে পারবেন। আগের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৭ মে বিক্রি হবে ২৭ মে’র টিকিট। অন্যদিকে ঈদ শেষে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। সেদিন পাওয়া যাবে ৩১ মে’র টিকিট। এছাড়া ২২ মে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের টিকিট বিক্রি করা হবে।
রেলওয়ে সূত্র জানায়, ঈদ উপলক্ষে একজন যাত্রী দিনে একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অগ্রিম ও ফিরতি—উভয় যাত্রার ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। কেনা টিকিট ফেরত দেওয়ার সুযোগ থাকছে না।
যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে ট্রেনের মোট আসনের ২৫ শতাংশ সমপরিমাণ দাঁড়িয়ে ভ্রমণের (স্ট্যান্ডিং) টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে এসব টিকিট ব্যবহার করে উচ্চ শ্রেণির কোচে ভ্রমণ করা যাবে না।
এদিকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কর্তৃপক্ষ বলছে, শুধুমাত্র নির্ধারিত ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করেই টিকিট কিনতে হবে। অন্য কোনো মাধ্যম ব্যবহার করলে প্রতারণার ঝুঁকি থাকতে