
কুড়িগ্রাম জেলার ঘোগাদহ ইউনিয়নে টিএমএসএস ঘোগাদহ শাখার উদ্যোগে, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে মোঃ মোজাহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল মালেক চেয়ারম্যান ঘোগাদহ ইউপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আতাউর রহমান সহকারী শিক্ষক ইসলামপুর ফাজিল মাদ্রাসা, মো:জাহাঙ্গীর আলম জোন প্রধান কুড়িগ্রাম জোন টিএমএসএস, আব্দুল গফুর অঞ্চল প্রধান কুড়িগ্রাম,মো:এনামুল হক রংপুর ডোমেইন, মো: আরিফুল ইসলাম শাখা প্রধান ঘোগাদহ, মোঃ শফিকুল ইসলাম শাখা প্রধান ভিতরবন্দ, মো:ওবায়দুল ইসলাম শাখা প্রধান পাটেশ্বরী শাখা টিএমএসএস।
এ সময় প্রধান অতিথি চেয়ারম্যান আব্দুল মালেক টিএমএসএস এর উদ্যোগকে স্বাগত জানান। বিশেষ অতিথি বৃন্দ বলেন টিএমএসএস মানুষের জন্য স্বল্প সুদের হারে সহজে ঋণ প্রদান করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে।প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ও শীতার্ত সময়ে মানবতার জন্য কাজ করে আসছে, আমরা এই সংস্থার সফলতা কামনা করছি।