
রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।
সোমবার (২৬ জুন) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা অনুষ্ঠিত সভায় তাঁকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
এ সময় পুলিশ সুপার এম এম শাকিলুজ্জান গত মে মাসের ওয়ারেন্ট তামিল,মামলা নিষ্পত্তি,আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার এর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
জানা যায়, জেলার পাচটি থানার মধ্যে ওসি স্বপন কুমার মজুমদার এর সামগ্রিক কর্মতৎপরতা বিবেচনায় তাঁকে জেলার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, আমি এই থানায় আসার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করছি এবং অনেকটা স্বাভাবিক করেছি। এ পুরস্কার আমাকে ভবিষ্যতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।’