
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬ জেলার জনসভায় ভার্চূয়ালী যুক্ত হয়ে জামালপুরের পাঁচটি আসনের নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ভোট চেয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি দেশের নির্বাচন কে বানচাল করার জন্য আগুন সন্ত্রাস করছে। আওয়ামী লীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিতে হবে। ভোটারদের অংশ গ্রহনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হবে। জনগণের ম্যানডেট নিয়ে আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে জামালপুর জিলা স্কুল মাঠে জাতীয় সংসদ নির্বাচনের ভাচূর্য়াল জনসভার আয়োজন করেন জামালপুর জেলা আওয়ামীলীগ। এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জেলা আওয়ামীলীগের পক্ষের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ জনসভার সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন-আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, আওয়ামীলীগ মনোনীতি নৌকার প্রার্থী’রা সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।