মধুখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ি ঘরে হামলা শিশুসহ আহত ৩ জন।
মধুখালী উপজেলার চর- গোমারা গ্রামে নিজ পৈত্রিক সম্পত্তি জায়গায় রান্না ঘর ও নতুন দেওয়াল ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২ টায় উপজেলার বাগাট ইউনিয়নের চর- গোমারা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শফিক শেখ ৫০ বাদী হয়ে মঙ্গলবার ১০ জনের নাম উল্লেখ করে মধুখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, শফিক শেখ তার পৈত্রিক সম্পত্তিতে দেওয়াল নির্মাণ করতে কাজ করাচ্ছেন। হঠাৎ করে মঙ্গলবার দুপুরে ১০-১২ জন স্থানীয় ও বহিরাগত লোক এসে উল্টাপাল্টা কথা বলা শুরু করে, এক পর্যায়ে রেজাউল শেখ, হাবিব শেখ, কাশেম শেখ, হাসান শেখ, ওহাব শেখ, কাদের শেখসহ ১০/ ১২ জন এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এসময় তারা কুড়াল, দা, রড লাঠিসুটা নিয়ে নতুন ইটের দেওয়াল ও রান্না ঘর ভেঙ্গে ফেলে। এবিষয়ে অভিযোগকারী শকিক শেখের ছেলে তরিকুল ইসলাম শান্ত বলেন, মঙ্গলবার দুপুরে আমাদের রান্না ঘর ও নতুন দেওয়াল ভাংচুর করে পরদিন বুধবার সকালে আমাদের পক্ষে থাকা প্রতিবেশিদের বাড়ীতেও হামলা চালায় এসময় ছোট বাচ্চাসহ দুইজন মহিলা আহত হয়। এবিষয়ে স্থানীয়রা জানান, সবাই মিলে ব্যক্তিগত জায়গার উপর দিয়ে রাস্তা করা হয়েছিল এখন তারা শফিক শেখ রাস্তার জন্য জায়গা দিবে না, মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান জানান, এবিষয়ে আমি কিছু জানি না যে অফিসার গিয়েছিল তার সাথে কথা বলেন।