
ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ডুমুরিযার চুকনগরে বহুল আলোচিত হালিমা মেমোরিয়াল নার্সিংহোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক কথিত ডাঃ কামাল হোসেন (৪০) কে ৭ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সাথে ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। তিনি নরনিয়া এলাকায় পল্লী চিকিৎসক আব্দুল গনি মোড়লের ছেলে।
আজ বৃহস্পতিবার আদালত পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রিফাত রহমান, মেডিকেল অফিসার মেহরাব হাসান সাব্বির,সেনিটারি ইনেস্পেক্টর সুখেন ঘোষসহ ও ডুমুরিয়া থানা এসআই হাফিজুর রহমান।
আদালত সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উপজেলার চুকনগর বাজারে অবস্থিত হালিমা মেমোরিয়াল নার্সিংহোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারে একের পর এক অপ চিকিৎসায় সাধারণ রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। তাছাড়া স্বাস্থ্য বিধি অমান্য করে ক্লিনিক পরিচালনার অপরাধে একাধিক বার বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও পত্র-পত্রিকা ফলোয়া ভাবে সংবাদ প্রকাশিত হয়। ফলে বিষয়টি আমলে নেয় প্রশাসনের উধর্ধতন কতৃপক্ষ। ফলশ্রুতিতে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে স্বাস্থ্য বিধি লঙ্ঘনের অপরাধে ক্লিনিক মালিককে ৭ দিনের কারাদণ্ডাদেশ ও একই সাথে ক্লিনিকটি সিলগালা করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান জানান মেয়াদ উত্তির্ন লাইসেন্স, অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ম অনুযায়ী ডাক্তার ও নার্স না থাকায় ক্লিনিক মালিককে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং
উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের নির্দেশনায় প্রতিষ্ঠানটি সিলগলা করা হয়েছে।