
রাজবাড়ীর গোয়ালন্দে ৭৫ পুড়িয়া হেরোইনসহ মো. হায়াত কাজী (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি দৌলতদিয়া শাহাদাৎ মেম্বার পাড়ার মো. মাদার কাজীর ছেলে।
রোববার (৬ এপ্রিল)দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে এসআই মো. সেলিম মোল্যা সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় অভিযান চালান। এ সময় নিজাম মুদির দোকানের সামনে ইটের সোলিংয়ের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হায়াত কাজীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
আটক হায়াত কাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি রাকিবুল ইসলাম।