
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে বৃহস্পতিবার (০২ নভেম্বর) বেলা ১১টায় দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল, অবরোধসহ ধ্বংসাত্মক কর্মকান্ড বিরোধী বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দৌলতদিয়া ঘাট টার্মিনালে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আব্বাস ফকির'র সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোশারফ হোসেন প্রামাণিক, সাধারণ সম্পাদক মো. শফিকুর রশীদ টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা, সাধারণ সম্পাদক হিরু মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াছিন শেখ প্রমুখ।
বক্তারা সার্বক্ষনিক রাজপথে থেকে বিএনপি-জামায়াতের যে কোনো অপতৎপরতা রুখে দিতে অঙ্গীকার ব্যক্ত করেন।