
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন
সামাজিক সংগঠন স্বপ্ন কুড়ি। আজ শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্বপ্ন কুড়ি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু সাইদ মন্ডল, সংগঠনের স্বেচ্ছাসেবী ও আইনজীবি নাজমুল ইসলাম, সদস্য ফাহিম হাসান হিমেল, নাহিদুল ইসলাম, আকিব সরদার, আজম, পিয়াল, মাহিম, রিফাত সরদার, সাগর, সাহস ও মোতাহার এ সময় উপস্থিত ছিলেন।
[caption id="attachment_53018" align="alignnone" width="300"]
Oplus_131072[/caption]
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু সাইদ মন্ডল বলেন, ঈদের দিনেও অনেকে বিভিন্ন রোগ এবং সমস্যা নিয়ে হাসপাতালে এসেছে। ঈদের দিনেও হয়তো এই কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে সে বা তার পরিবার। তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সামান্য এই প্রচেষ্টা।