
সারা দেশে কোটা সংস্কারের আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় রাজবাড়ীর গোয়ালন্দে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) উপজেলা মডেল মসজিদে জুম্মা নামাজ শেষে উপজেলা কোটা আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আজম আহমাদ।
এসময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমাদের দেশ জুলুমের হাত থেকে স্বাধীন হয়েছে। স্বৈরাচারীর হাত থেকে আমরা রক্ষা পেয়েছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি সেইসাথে অন্তর্বর্তীকালীন সরকারের অধিনে দেশ জেনো ভালোভাবে পরিচালিত হয় এই কামনায় করছি।