
রাজবাড়ীর গোয়ালন্দে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান ও আগুনে পোড়া ১৯ টি দুঃস্হ্য পরিবারের মাঝে মোট ৩২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৯৬ হাজার টাকা বিতরন করা হয়েছে।
সোমবার (২৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের পক্ষ হতে উপকার ভোগীদের হাতে এ সহায়তা তুলে দেয়া হয়।
সহায়তাপ্রাপ্ত তিনটি প্রতিষ্ঠান হলো আব্দুল হালিম মিয়া কলেজ (৪ বান্ডিল ও ১২ হাজার টাকা), তেনাপচা মাদ্রাসায় (২ বান্ডিল ও ৬ হাজার টাকা ) এবং জামিয়া ইসলামিয়া দারুল ফালাহ মাদ্রাসা (২ বান্ডিল ও ৬ হাজার টাকা)। এছাড়া
আগুনে ক্ষতিগ্রস্হ্যরা উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ সময় উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সি, ইউএনও মোঃ জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমূখ।