
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ইমাম বাড়া শরীফের মসজিদের উন্নয়ন কাজে নগদ অর্থ দিয়ে সহোযোগিতা করেছেন সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকালে ইমাম বাড়া শরীফের পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে মসজিদ উন্নয়নের কাজের জন্য নগদ অর্থ হিসাবে তিনি ৫০ হাজার টাকা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, ইমামবাড়া শরীফের পরিচালনা কমিটির সহ-সভাপতি হিরু চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন, গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি রাশেদ রায়হান, ইমাম বাড়া শরীফের সদস্য ডাঃ হাবিবুর রহমান, আবজাল হোসেন বাবুসহ মসজিদ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় মোহাম্মদ হোসাইন বলেন, যতদিন বেঁচে আছি সাধ্যনুযায়ী আমি সমাজে মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজ, অসহায় দরিদ্রদের সহযোগিতা করে যাবো, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, এলাকাবাসির কাছে সেই দোয়ায় কামনা করি।