
রাজবাড়ীর গোয়ালন্দে মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল বিভাগে ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে দৌলতদিয়ায় অবস্থিত বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুল।

সোমবার (১১ সেপ্টেম্বর)বেলা ৩ টায় গোয়ালন্দ প্রপার হাই স্কুল মাঠে মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ফুটবল বিভাগে বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুল টাইব্রকারে ৯-৮ উজানচর সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউটকে পরাজিত করে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র হয়।
এসময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাসান,উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাহমিনা বেগম, গোয়ালন্দ প্রপার হাই স্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম, চৌধুরী আব্দুল হামিদ একাডেমীর প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, আক্কাছ আলী হাই স্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মানিক শেখ, দক্ষিণ উজানচর আলীম মাদ্রাসার অধ্যক্ষ মো. মোজাফফর হোসেন, জামতলা দাখিল মাদ্রাসার সুপার মো. আবজাল হোসেন প্রমুখসহ সহকারি শিক্ষকবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী।