
রাজবাড়ীর গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুলাই ) গোয়ালন্দ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে ঢাকা-খুলনা মহাসড়কে পৌরসভার সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার শতশত মানুষ অংশ নেয়।
জানা যায় গত ২৫ শে মে পৌর তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহিদ শেখ
পৌর মেয়রের বিরুদ্ধে হাটবাজারের ইজারাসহ বিভিন্ন অভিযোগ এনে দূর্নীনি দমন কমিশনে ডাক যোগে একটি অভিযোগ করেন এবং পরবর্তীতে ২৬ শে জুন দুদকের তদন্তের দৃশ্যমান অগ্রগতির প্রত্যাশায় উচ্চ আদালতে রিট করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শহিদ শেখ একজন ভূয়া প্রতিবন্ধী সেজে সরকারি অর্থ গ্রহন করছেন। এর আগে ভূয়া সার্টিফিকেট দাখিল করে আনসার ভিডিপিতে চাকরি নেন। পরবর্তীতে জাল সার্টিফিকেট ধরা পড়লে তিনি সেখান থেকে চাকরিচ্যুত হন। এছাড়া উপজেলার ছোটভাকলার চেয়ারম্যান হাফিজুল ইসলামের দশ বছর আগের ক্রয়কৃত জমিতে জোর করে ঘর উঠানোর অভিযোগ রয়েছে শহিদ শেখের বিরুদ্ধে।
এছাড়া প্রতিবন্ধীদের টাকা মেরে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ পৌরসভায় রয়েছে বলে জানান পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল। সেই সব অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন সময় পৌরসভা থেকে তার বিরুদ্ধে নোটিশ করা হয় সেই আক্রোশে তিনি পৌর মেয়রের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন বলে জানাযায়।
মানববন্ধনে গোয়ালন্দ পৌর আওয়ামীলীগ ছাড়াও পৌর ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, গোয়ালন্দ বাজার ব্যাবসায়ী সমিতি, সকালের গোয়ালন্দ, সুপ্রভাত গোয়ালন্দসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার মহিত হীরা, পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন রনি, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক হুমায়ুন কবির পলাশ,দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সালু, বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতি ছিদ্দিক মিয়া, বাজার ব্যাবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক খোকন শেখ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান প্রমুখ।