
রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চারশত পিচ ইয়াবা এবং ষাট পুরিয়া হেরোইন সহ দুইজন কে গ্রেফতার করেছে।
আটককৃতরা হলো উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকার রোকেয়া বেগম(৪৬) এবং সিরাজগঞ্জ জেলার মাদক কারবারি রাসেল আহম্মেদ (২০)।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, সোমবার দিবাগত রাত আটটার দিকে থানা পুলিশের একটি দল পোড়া ভিটার সালমা বাড়িওয়ালির ভাড়াটিয়া রোকেয়াকে তার বাড়ির সামনে থেকে তল্লাশিকালে তাদেরকে ৬০ (ষাট) পুরিয়া হেরোইন সহ আটক করা হয়। মঙলবার (১১ জুলাই) পৃথক অভিযানে ঢাকা খুলনা মহাসড়কে বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি চালিয়ে রাসেল আহম্মেদ কে চারশত পিচ ইয়াবাসহ আটক করা হয়।
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার তাদেরকে রাজবাড়ী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।