প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ১০:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২৩, ৮:১৮ এ.এম
গোয়ালন্দে পলাতক গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ঢাকা সাভার এলাকা থেকে দীর্ঘদিন পলাতক ৩ মামলার সাজাপ্রাপ্ত ও ১ মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি মো. হাবু মোল্লাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আসামি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহির চর দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়ার মৃত অকেল মোল্লা'র ছেলে।
জানাযায়, সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত গভীর সাড়ে ১২ টার দিকে ঢাকা জেলার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, হাবু মোল্লা দীর্ঘদিন ধরে পলাতক ছিল, সে ৩টি জিআর মামলার সাজা ও ১টি জিআর পরোয়ানা ভুক্ত আসামি। গতরাতে তাকে সাভার উপজেলা এলাকা থেকে গ্রেপ্তার করে আজ দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 প্রতিদিনের খবর. All rights reserved.