
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন সাথী দাস। তিনি আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাথী দাসের বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলায়। গোয়ালন্দে যোগদানের আগে তিনি মানিকগঞ্জ জেলার সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে (জে এম শাখা, স্থানীয় সরকার শাখা ও প্রবাসী কল্যাণ শাখা) দায়িত্ব পালন করেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও সাথী দাস বলেন, “গোয়ালন্দ উপজেলাকে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহমুক্ত করতে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন ও শিক্ষার প্রসারে আন্তরিকভাবে কাজ করবো।”
তিনি দায়িত্ব পালনে গোয়ালন্দের জনগণ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।