
"নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে "জয়িতা অন্বেষণে বাংলাদেশ" কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র। এ-সময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রদীপ, উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমিন সহ উপজেলার সকল দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা নারী সুরক্ষা ও সহিংসতা মুক্ত সমাজ গড়ার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সফল জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।