
রাজবাড়ীর গোয়ালন্দে প্লান ইন্টার ন্যাশশনাল বাংলাদেশ'র সহযোগিতায় কর্মজীবী কল্যাণ সংস্থা-কেকেএস ওয়াই মুভস প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে সরকারি কর্মকর্তা ও এনজিও কর্মীদের অবহিত করণ এবং প্রকল্প সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (১৫ মে) সকাল ১১ টায় উপজেলা হল রুমে কর্মজীবী কল্যাণ সংস্থা- (কেকেএস) অনুষ্ঠানটির আয়োজন করে।
কেকেএস ওয়াই মুভস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পথিক পাল'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জ্যােতি বিকাশ চন্দ্র।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল, সেভ দ্য চিলড্রেন ম্যানেজার সাইফুল ইসলাম খান সেলিম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ শহীদুল ইসলাম, কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিছ বেগম প্রমুখ।
সভাটিতে সভাপতিত্ব করেন কর্মজীবী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব