
রাজবাড়ীর গোয়ালন্দে অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন বরাটের পেইজ এর উদ্যোগে গোয়ালন্দ উপজেলাসহ জেলার বিভিন্ন স্কুল হতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় বরাট চৌধুরী আব্দুল হামিদ একাডেমী স্কুলে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
সংবর্ধনা অনুষ্ঠানে বরাটের পেইজ'র প্রতিষ্ঠাতা ও এডমিন বজলুর রহমানের সঞ্চালনায় বরাটের পেইজের সভাপতি মো. আবুল কাশেম শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ,বরাটের পেইজের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মিয়া হিটলু প্রমুখ। এসময় উপস্থিত অতিথিরা পেইজের পক্ষ হতে উপজেলা ও জেলাসহ শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন।