
রাজবাড়ীর গোয়ালন্দে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ (রবিবার) সকাল ১০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি মহিলা সমিতি, সহযোগি সংস্থা টিডিএইচ এর সহযোগিতায় সংস্থার হলরুমে এ উৎসবের আয়োজন করা হয়।
এতে উপজেলার কয়েকটি স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, রাজবাড়ী শিল্পকলা একাডেমির চারুকলা শিক্ষক জিয়াউল হাসান লিংকন, ফরিদপুর চারুকলা একাডেমির শিক্ষক মো. আ. রশিদ, টিডিএইচের রিচার্স সহকারী আজিত চন্দ্র বিশ্বাস, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মাদ আবুল হোসেন, সাধারন সম্পাদক শামীম শেখ প্রমুখ।
পরে আয়োজকদের পক্ষ হতে অংশগ্রহণকারী শিশুদের হাতে চিত্রাংকন সামগ্রী, নগদ অর্থ ও খাবার তুলে দেয়া হয়।