
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে (২৩ জানুয়ারি ) বৃহস্পতিবার সকাল দশটায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং এ সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ের জন্য উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি হচ্ছে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ফোরাম।
এ কমিটির সভা নিয়মিত কার্যকর ভাবে অনুষ্ঠান এবং সভার সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে গোয়ালন্দ উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা, দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিকরণ সহ উপজেলার সকল অপরাধমূলক কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রদীপ কান্তি পাল, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত দাস সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা প্রমুখ।