
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৪ কোটি ৩৯ লক্ষ ৯০ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে উজানচর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভায় ইউপি সচিব মো. ইব্রাহীম সরদার এ বাজেট ঘোষণা করেন।
বাজেট সভায় সভাপতিত্ব করেন উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উজানচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. জাহানঙ্গীর মৃধা সহ সকল ওয়ার্ডের ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্য, প্রমুখ।
ইউপি সচিব মো. ইব্রাহীম সরদার বাজেট ঘোষণাই বলেন, এবারের বাজেটে রাজস্ব ১৭ লক্ষ ১১ হাজার টাকা আয় ও ১৬ লক্ষ ৭৬ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেটে উন্নয়ন আয় ও ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৩৯ লক্ষ ৯০ হাজার টাকা।