Logo
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ১০:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ৮:১৫ এ.এম

‎গাইবান্ধায় প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা ও ডিভাইসসহ পরীক্ষার্থী আটক ‎গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ ‎গাইবান্ধা জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টাকালে কথা বলার ডিভাইসসহ এক পরীক্ষার্থীকে আটক করেছে থানা পুলিশের একটি টিম। অভিযুক্ত আটক ব্যক্তির নাম পরিমল সরকার। আজ ‎শুক্রবার দুপুরে গাইবান্ধা শহরের দারুল হুদা আলীম মাদরাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে কর্তব্যরত কেন্দ্র পরিদর্শক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয় এবং তার শরীরে লুকানো অবস্থায় কথা বলার একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। ‎উক্ত ঘটনাটি নিশ্চিত হলে মরিমল সরকারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।এ বিষয়টি লোকালয়ে জানাজানি হলে পুরো কেন্দ্রজুড়ে পরীক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এব্যাপারটি ‎কেন্দ্র সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এরই অংশ হিসেবে প্রযুক্তিগত নকল প্রতিরোধে কর্তব্যরতদের বিশেষ নজরদারি ছিল। ‎উল্লেখ্য বিষয়ে গাইবান্ধা সদর থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা তিনি জানান, আটকৃত পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। ‎উল্লেখ্য, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থানে নিয়োজিত ছিলেন