
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে বিশেষ অভিযান পরিচালনা কালে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারতৃত মাদক কারবারি হলো, পাবনার সাঁথিয়া উপজেলা চর পাকুরিয়া এলাকার মৃত ওয়াজেদ আলী সরদার এর ছেলে মুঞ্জুর আলম (৪৬)।
সোমবার (১৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।
এর আগে রোববার (১৮ জুন) দিবাগত আড়াই টার দিকে গোয়ালন্দঘাট থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে দৌলতদিয়া রেলষ্টেশন সংলগ্ন গাউছিয়া কিয়াম বোডিং এর সামনে রাস্তার উপর হতে তাকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গোয়ালন্দ, ঘাট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের করে দুপুরেই বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।