কুষ্টিয়ার খোকসার জানিপুর ইউনিয়নের চর দশকাহনীয়া গ্রামে রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার(২৭'ফেব্রুয়ারী) দুপুরে এই কাজের উদ্বোধন করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল আখতার।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবর রহমান মজিদ, সন্তোষ কুমার ঘোষসহ অনেকেই।