
খুলনা-৬ ( পাইকগাছা-কয়রা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্থী মাওলানা আবুল কালাম আজাদ। খুলনা-৬ আসনলে তিনিই প্রথম মনোনয়নপত্র জমা দিলেন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ,স,ম জামশেদ খন্দকারের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ-সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী অধ্যাপক গোলাম পরওয়ার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা ইমরান হোসেন, খুলনা মহানগর সহকারী সেক্রেটারি এ্যাডঃ শাহ আলম, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা জেলা সহকারী সেক্রেটারি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান প্রমুখ।