
খুলনা র্যাব ৬এর অভিযানে ৯৩৫০ (নয় হাজার তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা, প্রাইভেট কার এবং ৩টি মোবাইল ফোনসহ ৩জন মাদক কারবারীকে গ্রেফতার করেছ র্যাব- ৬।
গ্রেফতাকৃতরা হলো খুলনা সদর থানাধীন মোঃ সজিব,মোঃ সুমন গাজী এবং খুলনা লবনচরা থানাধীন ফারহানা ফেরদৌসী।

আজ ১আগষ্ট মঙ্গলবার দিবাগত রাতে র্যাব-৬, খুলনার স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষে বিশেষ অপারেশন ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে,খুলনার রূপসা থানাধীন রূপসা সেতুর টোল প্লাজার পূর্ব পাশে ঢাকা মেট্রো ঘ-২২-১২৮০, জাপানী টয়েটা প্রাইভেটকারটিতে তল্লাশীর সময় আসামীরা পালানোর চেষ্টা করলে আভিযানিক দলটি তাদেরকে ধৃত করে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৯,৩৫০ (নয় হাজার তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা,০৩ টি মোবাইল ফোন এবং জাপানী টয়েটা CHR-HYBRID প্রাইভেট কার উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে খুলনার রূপসা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব ৬