
খুলনা খানজাহান আলী থানা গিলাতলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বাচ্চু শেখ এর মাতা সকিনা বেগম (৬২)।
২৮শে জুলাই শুক্রবার রাত সাড়ে আটটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি - রাজিউন) মৃত্যুকালে দুই পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান, শনিবার সকাল ১০ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হয় , জানাযায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি'র সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন,খুলনা জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এ রহমান বাবুল ,১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি'র আহবায়ক সাবেক ইউপি মেম্বার শেখ আব্দুস সালাম, ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক মোঃ ফরহাদ হোসেন , ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক শেখ রফিকুল ইসলাম মাষ্টার,ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিনা মুরাদ হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাবেক ইউপি মেম্বার সরদার মোস্তাক আহমেদ , বিএনপি নেতা মোঃ ইব্রাহিম হোসেন, শেখ আসলাম হোসেন,ছাত্রদল নেতা আলমগীর হোসেন ইমন সহ নেতৃবৃন্দ ।