
মোঃ কুরবান-রূপসা(খুলনা):
খুলনায় র্যাব-৬ অভিযানে ৩৯৪ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে ৩৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হচ্ছে, সাতক্ষীরা জেলার দেবহাটা থানার মোহাম্মদ মোশারফ হোসেনের পুত্র মোঃ জিল্লুর রহমান ( ২৯) ।
র্যাব সুত্র জানায় ,গত ০২ অক্টোবর ২০২৩ তারিখ সোমবার র্যাব-৬, খুলনার স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরা হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে একটি পিকআপ ভ্যান খানজাহান আলী (রূপসা) সেতু টোল প্লাজার দিকে আসিতেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ রাতে খুলনা জেলার রূপসা থানাধীন খানজাহান আলী (রূপসা) সেতু টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে ৩৯৪ বোতল ফেন্সিডিল, ০১টি মোবাইল ফোন এবং ০১টি পিকআপ সহ উক্ত আসামি কে হাতেনাতে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খুলনা জেলার রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।