
খুলনার চুকনগরে নির্মাণ মিস্ত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল ২৬সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধায় শ্যামলী সিমেন্ট সীট'র, সৌজন্যে।
চুকনগর আদর্শ প্যালেস এ্যন্ড কমিউনিটি সেন্টারে, চুকনগরের পরিবেশক সপ্তক এন্টারপ্রাইজের আয়োজনে,এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়া উপজেলা পরিবেশক নেপাল দেবনাথ'র সভাপতিত্বে,চুকনগরের পরিবেশক সুমন ব্রহ্ম' র সঞ্চালনায়
প্রধান অতিথি ছিলেন শ্যামলী সিমেন্ট সীট'র জেনারেল ম্যানেজার মোঃ ওমর ফারুক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলার ব্যানিজ্যীক নগরী চুকনগর বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সরদার অহিদুল ইসলাম,
শ্যামলী সিমেন্ট সীট'র সহকারী জেনারেল ম্যানেজার মির্জা শামিম কবির,ব্যাবস্থাপক মোঃ শরাফাত হোসেন,সার্ভেয়ার সাইদুর রহমান,হাফেজ মাওঃ আবুবকর,সপ্তক ব্রহ্মসহ উপজেলার ৫০ জন নির্মাণ মিস্ত্রী উপস্থিত ছিলেন।

সম্মেলনে শ্যামলী সিমেন্ট শীটের গুনাগুন, ব্যাবহার পদ্ধতি সম্পর্কে নির্মাণ মিস্ত্রীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়।