
খুলনায় মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১৭ নভেম্বর রবিবার) সন্ধা ৬টায় খুলনার সোনাডাঙ্গা নবপল্লী কমিউনিটি সেন্টারে, এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মওলানা ভাসানী ফাউন্ডেশন'র আয়োজনে, ফাউন্ডেশন'র সভাপতি স. ম হাফিজুল ইসলাম'র সভাপতিত্বে ও সহ-সভাপতি এ্যাডঃ মেহেদি ইনছার'র সার্বিক তত্ত্বাবধানে।
সাধারণ সম্পাদক কবি ও সংগঠক এস এম শের আলী শেরবাগ'র সঞ্চালনায়,প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি বিভাগের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ শাহ আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থার উপদেষ্টা কবি ও গবেষক শেখ মনিরুজ্জামান লাভলু,ন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটিি ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যাপক আঃ কাইউম জমাদ্দার,জেলা জনকল্যাণ সমিতির সভাপতি শেখ আব্দুল হালিম,নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলার শাখার সহ-সভাপতি শাহাজান জমাদ্দার,নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, খুলনা সাহিত্য সংস্কৃতি সংস্থার সভাপতি মিঠুন, সাংবাদিক আবু আসলাম বাবু আরিফুজ্জামান নয়ন।
উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলার শাখার সভাপতি খান মহিদুল ইসলাম,
ডুমুরিয়া প্রেস ক্লাব সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম (মুকুল),,সোহেল আহমেদ প্রমুখ।
উল্লেখ ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে মওলানা ভাসানীর জন্ম। সিরাজগঞ্জে জন্ম হলেও মওলানা আবদুল হামিদ খান ভাসানী তার জীবনের সিংহভাগই কাটিয়েছেন।
রাজনীতিই যেন ছিল ভাসানীর জীবন। সব সময় ছিলেন গণমানুষের কাছাকাছি। দীর্ঘদিন তিনি তৎকালীন বাংলা-আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি হিসেব দায়িত্ব পালন করেন। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি।
লাইন-প্রথা উচ্ছেদ, জমিদারদের নির্যাতন বিরোধী আন্দোলন- সারাজীবনই তিনি সাধারণ মানুষের কল্যাণে আন্দোলন-সংগ্রাম করেছেন। তার উদ্যোগে
১৯৫৭ সালে কাগমারীতে অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারী সম্মেলন বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি সর্বদলীয় ওয়ার কাউন্সিলের উপদেষ্টা ছিলেন। স্বাধীনতার পর তার সর্বশেষ কীর্তি ছিল ফারাক্কা লং মার্চ।
১৯৭৬ সালের ১৭ নভেম্বর এই দিনে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।টাঙ্গাইলের সন্তোষের মাটিতেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন।
মওলানা ভাসানী ফাউন্ডেশন'র পক্ষ থেকে মানবাধিকার কর্মে বিশেষ অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ "মওলানা ভাসানী ন্যাশনাল এ্যাওয়ার্ড ২০২৪"প্রদান করা হয় ন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটিি ডুমুরিয়া উপজেলার শাখার সভাপতি আলহাজ্ব অধ্যাপক আঃ কাইউম জমাদ্দারকে।