
কেসিসি ২ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুলকে মহানগর ২নং ওয়ার্ড কৃষকলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
গতকাল সন্ধায় তার নিজস্ব কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা প্রদানের সময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর শেখ , ওয়ার্ড কৃষকলীগ নেতা মোঃ আবু নাইম , মোঃ বেল্লাল হোসেন, মোঃ রিপন শিকদার, কানাই বাবু, আলমগীর হোসেন, মোঃ জাহাঙ্গীর মৃধা, মোঃ মান্নান, নান্নু মিয়া, আবুল কালাম মিয়া, মোঃ মারুফ হোসেন, মোঃ ইসরাফিল হোসেন, মোসাঃ রাশিদা বেগম, মোসাঃ হোসনেয়ারা বেগম, মোঃ রিয়াদ হোসেন, মোঃ রাব্বি শেখ প্রমুখ। এ সময় নবনির্বাচিত কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল একটি আধুনিক ওয়ার্ড গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।