
কেশবপুর উপজেলার ৬নং সদর ইউনিয়নের মধ্যকুল মারকাযুল হুদা ইসলামীয়া মওমী মাদ্রাসা ও এতিমখানায় ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল বুধবার ৮ নভেম্বর দিনব্যাপী মধ্যকুল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ওয়াজ মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি মফিজুর রহমান মফিজকে সম্মাননা ত্রুেস্ট প্রদান করা হয়।
মধ্যকুল মধ্যমপাড়া জামে মসজিদের সভাপতি ডাঃ ইয়াকুব আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ঘের ব্যবসায়ী সুলতান মোড়ল, আজিবার রহমান খাঁ,ওয়েসকুরনী সরদার প্রমুখ। প্রধান বক্তার বক্তব্য রাখেন,যুক্তিবাদী হযরত মাওঃ গোলাম রাব্বানী (গাইবান্ধা)। বিশেষ বক্তার বক্তব্য রাখেন,হাফেজ মাওঃ আমিনুর রহমান ও মুফতী রুহুল আমীন।