
কেশবপুরে নিউজ ক্লাবের পক্ষ থেকে বুধবার ১৫ নভেম্বর বিকেলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
ফুলের শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন,কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, সহ- সভাপতি খায়রুল আনাম,সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল,যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা,প্রদীপ কুমার মোদক,সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, সহ- সাংগঠনিক সম্পাদক শাহাজাহান কবীর,মোস্তাফিজুর রহমান মিন্টু,দপ্তর সম্পাদক আবু সালেহ মাসউদ হাসান, প্রচার সম্পাদক আজিজুর রহমান,সহ-প্রচার সম্পাদক আব্দুর রহমান রকি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।
নবাগত নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বলেন,কেশবপুর নিউজ ক্লাব সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে এবং এই ধারা অব্যাহত থাকবে। কেশবপুর নিউজ ক্লাবের সভাপতির এই কথাকে সাধুবাদ জানান নবাগত কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।